1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে হিলফুল ফুযুল এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

লালপুরে হিলফুল ফুযুল এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………………

মানবতার প্রতি সমর্থন,সমাজের  উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় গড়ে উঠা হিলফুল ফুযুল নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গরিব,দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১০ই এপ্রিল- ২০২৪ ইং)সকালে উপজেলার মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের ২য় তলায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের  মাঝে এই ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হিলফুল ফুযুল সংগঠনটির সভাপতি আব্দুল হামিদ(শামীম)মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাঈনুর হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার।

এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ওয়াজকরুনী,উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মোক্তার হোসেন বাবলু,আব্দুল হাকিম,ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু সংগঠনটির এমন উদ্যোগের প্রসংশা জানিয়ে নিজেকে উক্ত সংগঠনের সদস্য হিসেবে নাম রাখার আশা ব্যাক্ত করেন এবং তাত্ক্ষণিকভাবে কিছু নগদ অর্থ ঈদ সামগ্রী নিতে আসা ব্যক্তিদের মাঝে প্রদান করে শরীক হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট