1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
হাতপাখার বিজয়ী দেশে ইসলামী শাসন কায়েম হবে খুলনার বিভিন্ন আসনে হাতপাখার প্রার্থীরা রূপসায় বর্ণমালার ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২৬ অনুষ্ঠিত “জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব” ঃ সামসুজ্জোহা খান তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে-ইউএনও বাঘায় বাংলা ইশারা ভাষা দিবস উদাপন নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া  রূপসায় ১১ দলীয় জোট প্রার্থীর দেয়াল ঘড়ির নির্বাচনী মতবিনিময় সভা  জান্নাত জামায়াত ইসলামের বাপ-দাদার সম্পত্তি নয়, নির্বাচনী জনসভায় অধ্যাপক শাহজাহান আলি মিঞা পাকশী এনবিপিএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  শিবগঞ্জে বিদেশি পিস্তল  গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে থানা পুলিশ  সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা: নওগাঁ-১ আসনে পরিবর্তনের ডাক অধ্যক্ষ মাহাবুবুল আলমের

লালপুরে সরকারি গাছ কর্তন, ৪ জনের বিরুদ্ধে  অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাছ কাটার প্রতীকী ছবি……………………

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর(কামার পাড়া)এলাকায় পাকা রাস্তার পাশে বেড়ে উঠা সরকারি মেহগনি গাছ কর্তনের ঘটনায় ৪(চার)জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। রবিবার(২১শে ডিসেম্বর-২০২৫)দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে শাহজাহান আলীর ছেলে রাসেল আলী বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত অনিল কর্মকারের ৩ ছেলে সন্জয়,অষিত ও অশোক কর্মকার এবং অষিতের ছেলে উৎপল।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,অভিযুক্তরা রবিবার সকালে সরকারি এই মেহগনি গাছ কাটতে শুরু করলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা নিষেধ করা মাত্রই তাদের অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কুপে কুপে কিল ঘুষি মারতে আসে সেই সাথে প্রান নাশের হুমকি দিয়ে গাছ কেটে ফেলে। ঘটস্থলে  লোকজন আসলে কাটা গাছ ফেলে রেখে তারা পালিয়ে যায়।  এলাকাবাসীর পক্ষ থেকে রাসেল বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে লালপুর থানা জানিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট