1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

লালপুরে ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………….

নাটোরের লালপুরে ভুট্টা ক্ষেত থেকে সোহেল(৩০) নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার(১২ই মার্চ-২৩) সকালে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় ভুট্টার জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মৃত সোহেল পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এয়ারপোর্ট মোড়ে সোহেল একটি দোকান ভাড়া নিয়ে টিভি মেরামতের কাজ করতেন। নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন,আমার স্বামী সোমবার দিবাগত রাতে দোকান থেকে টেলিভিশন মেরামত করে প্বার্শবর্তী শফির বাড়িতে নিয়ে যান।পরে রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন লালপুর থানাকে জানায়। পরে মঙ্গলবার সকালে এয়ারপোর্ট মোড়ের দক্ষিণে ভুট্টার জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।তিনি তার স্বামীর এই হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ ঘটনায় শফি ও তার স্ত্রী পালিয়ে গেছে বলেও জানান সোহেলের স্ত্রী নাছিমা বেগম। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাছিম আহম্মেদ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে সোহেল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট