1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে প্রতারক সোহেল রানা গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

লালপুরে প্রতারক সোহেল রানা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………….

নাটোরের লালপুর থানার ওসি পরিচয় ব্যবহার করে টাকা দাবি করায় সোহেল রানা(২৬)নামের এক প্রতারককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। রোববার(১০ই ডিসেম্বর-২৩)সন্ধ্যায় উপজেলার অমৃতপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত সোহেল রানা একই এলাকার চাঁদের আলীর ছেলে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, লালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)নাছিম আহম্মেদের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ঐ প্রতারক একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোমবার সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট