1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে দেহ ব্যবসার অভিযোগে ২ নারী সহ ৪ জনকে গণধোলাই, পুলিশে সোপর্দ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

লালপুরে দেহ ব্যবসার অভিযোগে ২ নারী সহ ৪ জনকে গণধোলাই, পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………..

নাটোরের লালপুরে উপজেলার মোহরকয়া এলাকায় দেহ ব্যবসার অভিযোগে ২ নারীসহ ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।

আটককৃতরা হলেন উত্তর লালপুর গ্রামের বরাত আলী(৫৫), লালপুরের বুধপাড়া গ্রামের মামুন (৫০),পালুহা গ্রামের শিলা খাতুন (২৭),ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খাদিজা খাতুন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের আব্দুর রশিদ তার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে নারীদের নিয়ে এসে দেহ ব্যবসা করে আসছিল এরই ধারাবাহিকতায়(১৬ই জানুয়ারি-২৪)মঙ্গলবার রাত ৯টার দিকে আব্দুর রশিদের বাড়ি থেকে ২ নারী এবং ২ পুরুষসহ মোট ৪ জনকে আটক করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়।পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাসিম আহাম্মেদ জানান, আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট