1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

লালপুরের রঘুনাথপুরে বঙ্গবন্ধু প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………

নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুরে বঙ্গবন্ধু প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭ই নভেম্বর-২৩)বিকালে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলায় আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অবঃ আব্দুল মান্নানের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আড়বাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ঝুন্টু, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার প্রমুখ। এ ছাড়াও দুড়দুড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আজিজ,এনামুল হক বিদ্যুৎ,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সংগঠক মাজদার রহমান,সাবেক শিক্ষক আলহাজ্ব আবু জাহিদ,আড়বাব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার শাহীনুল ইসলাম,নাটোর জেলা কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ বিভিন্ন সূধী জন উপস্থিত ছিলেন।

এ খেলায় পাইকপাড়া ফুটবল একাদশ বাকনাই ফুটবল একাদশ কে ০২-০১ গোলে পরাজিত করে পাইকপাড়া ফুটবল একাদশ বিজয়ী হয়।পরে অনুষ্ঠানের মাধ্যমেই চ্যাম্পিয়ন ও পরিজিত দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট