1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের মাঝগ্রামে ২ সাংসদ প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত-২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

লালপুরের মাঝগ্রামে ২ সাংসদ প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত-২

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর……………………………………………..

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী(ঈগল মার্কা)এ্যাড. আবুল কালাম আজাদের সমর্থকদের ওপর লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকায় হামলার অভিযোগ উঠেছে নৌকা মার্কা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী শহিদুল ইসলাম বকুল সমর্থকদের বিরুদ্ধে।এ ঘটনায় ঈগল প্রতীকের দুই সমর্থক আহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,একই এলাকার জবান উদ্দীনের ছেলে লিমন হোসেন আশিক ও জসিম উদ্দিনের ছেলে আজিম।

আহত লিমন হোসেন আশিক জানান, তিনি ও তার পিতা ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন এ সময় নৌকার সমর্থক কুদরত ই খুদা ভ্যান থামিয়ে তাকে মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই রাজিমকেও মারধর করা হয়।

উল্লেখ্য যে,গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মাঝগ্রাম আসলাম মোড় নৌকা প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক খুদরত ই খুদা পনির নেতৃত্বে ঈগল প্রতীকে সমর্থনে কাজ করায় স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের সমর্থক মুসা আলী (২৬) কে মারধর করে নৌকার পক্ষে কাজ করার কথা বলেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতারকে লিখিত অভিযোগ দেন। তবে এসব ঘটনা অস্বীকার করে কুদরত ই খুদা পনির বলেন, কাউকে মারধর করা হয়নি। ঘটনার সময় আমি কাশেমপুর বাজারে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলাম। শুনেছি দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে আশিক আহত হয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট