1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের দুয়ারিয়া ইউনিয়নে তাওবায় সালাত/ইস্তিসকার নামাজ আদায় - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

লালপুরের দুয়ারিয়া ইউনিয়নে তাওবায় সালাত/ইস্তিসকার নামাজ আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………………

দেশের সবচেয়ে উষ্ণতম অঞ্চল নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও তীব্র তাপ দাহ হতে মুক্তি পেতে তাওবায় সালাত/ ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল-২৪) সকাল ৯ টার দিকে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকাবাসীর আয়োজনে কলসনগর কওমি মাদ্রাসা মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক,চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নেয়।উক্ত নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন কলসনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা।

আয়োজকরা বলেন, বৈশাখের তীব্র খরায় ঘরে-বাইরে কোথাও ছিটেফোঁটা স্বস্তি নেই। একটু বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে এই অঞ্চলে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির বৃষ্টি চেয়েছি। আল্লাহ আমাদের কবুল করে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য প্রার্থনা জানিয়েছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট