1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৯টি টাচ ফোন সহ ৩ ইমো হ্যাকার আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৯টি টাচ ফোন সহ ৩ ইমো হ্যাকার আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোর জেলার লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার(৯ মে-২০২৬) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে অত্র ইউনিয়নের দুড়দুড়িয়া এলাকার দোয়াবর এর ছেলে রাজন হোসেন(৩২) এর বসত বাড়ী হইতে এ্যন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হ্যাকিং,জালিয়াতি এবং প্রতারনাসহ,হোয়াটআপ হ্যাক করে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেনজার ও ইমো আইডিতে বেআইনী প্রবেশ করিয়া পার্সওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রনে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকালীন সময়ে ৩ জনকে হাতে নাতে আটক করে লালপুর থানার পুলিশ।এ সময় তাদের নিকট থেকে ইমো ও মেসেঞ্জার হ্যাকিং এর প্রতারণার কাজে ব্যবহৃত ০৯(নয়) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,১/রাজন আলী (৩১) পিতা- দোয়াবর,সাং- দুড়দুড়িয়া, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর। ২/ আহাদ আলী (১৯) পিতা মৃত মজিবর রহমান,০৩।তুষার আলী (২০) পিতা তুহিন আলী উভয় সাং- চকে- নায়ের,থানাঃ বাঘা।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়,তাদের বিরুদ্ধে লালপুর থানার মামলা রুজু করা হয়েছে।মামলা নম্বর -১৫ তারিখ ০৯/০৫/২০২৬ ইং ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭। উপরোক্ত আসামীদের কে অদ্য ইং ০৯/০৫/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট