1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

লালপুরের ঈশ্বরদী ও দুয়ারিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করলেন লেঃ কর্ণেল রমজান সমর্থকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ও ৬নং দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে বিএনপি-জামায়াত কর্তৃক মহাসমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের উপর হামলা,পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ, দেশ ব্যাপী সন্ত্রাসী নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা, অবৈধ ভাবে দফায় দফায়(৪র্থ বার)ডাকা অবৈধ হরতাল- অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)এর সমর্থকরা।

শুক্রবার (১০ই নভেম্বর-২৩)বিকালে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা,গৌরীপুর ও দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের ২ নং ঈশ্বরদী ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী,সাবেক ছাত্র লীগের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম রবি,দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান ও আব্দুল কাদের,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল,লালপুর উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস,এম লিমন,দুয়ারিয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সুমন আলী,সহ-সভাপতি হাবিবুর রহমান।

্দএছাড়া ওড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা লালন আলী,দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন আহমেদ রনি,লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট