1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর,নাটোর…………………………………………….

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন হতে ট্রেনের টিকিট কালোবাজারি অভিযোগে ৩ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার(৩০শে জানুয়ারি-২৪) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ঢাকা গামী বিভিন্ন ট্রেনের ৪৪টি টিকিট জব্দ করে তারা।

আটককৃতরা হলেন লালপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের শম্ভু দাসের ছেলে গণেশ দাস (৫২), গোসাইপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মিঠুন মোল্লা(৩৩) ও ধনঞ্জয় পাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০)। র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ৩০শে জানুয়ারি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে।

এ সময় টিকিট কালোবাজারি অভিযোগে ঢাকা গামী বিভিন্ন ট্রেনের ৪৪টি টিকেট সহ গনেশ দাস, মিঠুন মোল্লা এবং দেলোয়ার হোসেন নামের তিন জনকে আটক করা হয়।

তিনি আরো জানান,এই তিনজন অনেকদিন থেকেই ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।আজ আবারো কালোবাজারের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপরে তাদের নামে মামলা দায়ের করে ঈশ্বরদী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট