1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রেলের নিয়োগ কারিশমাতি দুদকের নজরে, ১০৮৬ জনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ ১হা: ৭শ’ ৭২ জনের - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রেলের নিয়োগ কারিশমাতি দুদকের নজরে, ১০৮৬ জনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ ১হা: ৭শ’ ৭২ জনের

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ……………………………………………….

বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগে সাংশ্লিষ্টদের কারিশমাতিতে ১০৮৬ জনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ দেয়া হয়েছে ১৭৭২ জনকে।এই নিয়োগের নামে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানটির একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে। ৮ প্রার্থীর কাছ থেকে ওই টাকা গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে ওই অভিযোগ অনুসন্ধান করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রধান কার্যালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হক, তার স্ত্রী ও অন্যান্য কর্মচারীসহ পাঁচ জন পরস্পর যোগসাজশে খালাসি পদে নিয়োগ দেওয়ার কথা বলে ৮ জন প্রার্থীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। ঘুষ লেনদেনের ক্ষেত্রে তারা এস এ পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বলে দুদক প্রাথমিক প্রমাণ পেয়েছে।

২০২১ সালে রেলওয়ে ১হাজার ৮৬ খালাসি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ২৭ জানুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর থেকে নানা অনিয়ম ও বির্তক দেখা দেয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কারণ হিসাবে বলা হয়, ২০২১ সালের ৮ ডিসেম্বর খালাসি গ্রেড-২০ পদে অনলাইন আবেদন শেষ হওয়ার পর লিখিত পরীক্ষা হয় ২৫ নভেম্বর ২০২২ সালে। এরপর ২০২২ সালের ৮ ডিসেম্বর খালাসি পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫হাজার ৫শ’ ৯৯ জনের তালিকা প্রকাশ করা হয়। আর ২০২৩ সালের ২৬ জানুয়ারি খালাসি পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১হাজার ৭শ’ ৭২ জনের তালিকা দিয়ে। বিজ্ঞপ্তি প্রকাশ করলো ১হাজার ৮৬ জনের। কিন্তু চুড়ান্তভাবে ফলাফল প্রকাশ করল ১হাজার ৭শ’ ৭২ জনের। তবে কি বাকী ৬৮৬ জনের তালিকা সম্পূর্ণ অবৈধ ও বড়রকমের দুর্নীতি? না নিয়োগ সংশ্লিষ্টদের অলৌকিক কারিসমাতি। এনিয়ে নড়েচড়ে উঠেছে দুদক।

এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে যোগ্য প্রার্থীকে ফেল ও অযোগ্য প্রার্থীকে পাশ দেখিয়ে ১৮৫ জন সিপাহীকে নিয়োগ দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই চিফ কমান্ড্যান্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিবসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ওই মামলার আসামিরা হলেন-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট/পূর্ব মো. জহিরুল ইসলাম, চিফ কমান্ড্যান্ট/পশ্চিম মোহা. আশাবুল ইসলাম, সাবেক চিফ কমান্ড্যান্ট/পূর্ব মো. ইকবাল হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ও রেলওয়ের সাবেক কমান্ড্যান্ট ফুয়াদ হাসান পরাগ, রেলওয়ের সাবেক এসপিও/পূর্ব মো. সিরাজ উল্যাহ এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ। আসামিরা সবাই নিয়োগ কমিটির সক্রিয় সদস্য ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট