1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপাসায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসকরাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপাসায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# খুলনা ব্যুরো….

রূপসার আইচগাতী ইউনিয়নের যুবলীগ নেতা অয়ন কে  ছুরিকাঘাত করা মামলাভুক্ত আসামীদের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইবি নিউজ ৬৪.কম এ খবর প্রকাশ হয়। এ অপরাধে সন্ত্রাসীরা গত ৪ মে বিকেলে ঐ পত্রিকার প্রকাশক মো. মাসুম সরদার কে বেদম মারপিট করে  মারাত্মক জখম করে ভিডিও ধারন করে। পরে সেই  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এ জঘন্য ঘটনার প্রতিবাদে ৮ মে সকাল ১১ টায় রূপসা উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এসএম মাহবুবুর রহমান। তিনি বলেন- ইবি নিউজ ৬৪.কম এর প্রকাশক, সাংবাদিক মো. মাসুম সরদার কে গত ৪ মে বিকেলে, পরিকল্পিতভাবে হামলা মারপিট করা হয়েছে। এমনকি তার মোবাইল ফোন এবং ভিডিও ক্যামেরাটি নদীতে ফেলে দেয়া হয়। এরপরে হামলাকারীরা মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়া তাদের ফেসবুকে ছড়িয়ে দেয়। ঐ সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু। তিনি বলেন- যুবলীগ নেতা অয়ন কে গত ২৮ ফেব্রুয়ারি ছুরিকাঘাত করা মামলার আসামী- (১) আলাউদ্দিন, (২) আরমান, (৩),  আনোয়ার ও (৪) সোহেল। তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাসুম সরদারকে ছুরি ঠেকিয়ে বেদম মারপিটের ঘটনা ঘটায় এবং পকেটে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানাই।

সাংবাদিকরা সব সময় নিরেপক্ষ এবং দেশের জন্য কাজ করে থাকে। কথিত সন্ত্রাসীদের ভয়ে সাংবাদিকদের কলম থামবে না। গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিটি উপজেলা এবং জেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হবে।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সৈয়দ জালিস মাহমুদ।  মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফ,ম, আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক  আব্দুল মজিদ শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন- উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  খাঁন আব্দুর জব্বার শিবলী, প্রেস ক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ খান শহিদ, রূপসা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক এসএম হারুনুর রশিদ, খাঁন মিজানুর রহমান, বেনজির হোসেন, শেখ আশিকুর রহমান বাবু, নাহিদ জামান, ইউসা মোল্লা, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান মোস্তাক, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্জ, আব্দুল মান্নান শেখ, মিলন মোল্লা, শহিদুল্লাহ আল আজাদ, রেজাউল ইসলাম তুরান, জাফরিন মোড়ল প্রমূখ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও পথচারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট