1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় হীড বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ৯ মে শনিবার দুপুরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান পরিবেশন করেন হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল।

অনুষ্ঠানে মোট ৭১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৩৫ হাজার ৫শ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় তিনি বলেন, মাদক তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়। তাই মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে, তাহলেই তারা মাদক থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা সৃষ্টি ছাড়া এই ভয়াবহ ব্যাধি প্রতিরোধ সম্ভব নয়। হীড বাংলাদেশের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী সদস্য রোজলীন অর্পিতা সরদার।

সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং হীড বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স উপ-পরিচালক আদিত্য কুমার বিশ্বাস।

উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, হীড বাংলাদেশ ডিরেক্টর এ্যাডমিন এসএম আ: সালাম, হীড বাংলাদেশের রিজোনাল ম্যানেজার রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী নকিবুল ইসলাম, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক রতন কুমার অধিকারী, বাগেরহাট আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, খুলনা, বাগেরহাট ও দাকোপ অঞ্চলের আঞ্চলিক হিসাব রক্ষক মো: আব্দুল্লাহ আল মামুন, সকল শাখা ব্যবস্থাপক। আর উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, তানভির আহম্মেদ সুমন, খান আলিম হাসান, মাসুদ খান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট