1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

রূপসায় বর্ণমালার ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নুসাইব বিন শহিদুল ফরাজী, খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয় ও ক্যালিফোনিয়া আইডিয়াল একাডেমি–এর উদ্যোগে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের সূচনা হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে প্রি-প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়ের প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আত তাহসিন। প্রথম দিনের বিচারকের দায়িত্ব পালন করেন বর্ণমালা তাহফিজুল কুরআন শিক্ষালয়ের শিক্ষক হাফেজ ক্বারি আল আমিন এবং বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়ের সহকারী শিক্ষক মোঃ আফজাল খান।

Open photo NaN

এ সময় আরও উপস্থিত ছিলেন আরবি শিক্ষক ক্বারি সালাহউদ্দিন ফুয়াদ, কম্পিউটার শিক্ষক হাফেজ নুসাইব বিন শহিদুল ফরাজী, কুরআন ও আকাইদ শিক্ষক শহিদুল্লাহ আল আজাদ, ইংরেজি শিক্ষিকা হাবিবা খাতুন, সহকারী শিক্ষিকা শাম্মি, আছিয়া, মর্জিনা, মোমতাজ, লামিয়া, মনি, আসলেমা, শ্রাবণী, মুন্নি, এশা, ফাতেমাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

চার দিনব্যাপী এই ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা, সৃজনশীলতা ও ক্রীড়া-নৈপুণ্য বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট