1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রূপসায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#নাহিদ জামান, রূপসা: রূপসায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা ১৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লিউন্নয়ন দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজি কো-অরডিনেটর শাহনাজ ইসলামের সভাপতিত্বে ও পিএফজি কো – অরডিনেটর শারমিন আক্তার আখির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা)।

সম্মানিত অতিথি ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র। বক্তৃতা করেন পিএফজি’র অ্যাম্বাসেডর কাজী আনোয়ার হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ রবিউল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান জাব্বার শিবলী, পিএফজি সদস্য ও সাংস্কৃতিক কর্মী সুখেন রায়, দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা অঞ্চলের এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ, আল মামুন সরকার, বিউটি পারভীন, মহিদুল সর্দার, নজরুল ইসলাম, শরীফ খন্দকার, খাদিল লস্কর, মুরসালিম ইসলাম রনি, খন্দকার ইমাম হোসেন, মাওঃ আবু সালেহ লস্কর, আসলাম লস্কর , সেলিনা আক্তার সাথী, মাধুরী সরকার, দিবা রাণী দাস, এসএম মালেক, আবু তাহের, শিরিনা আক্তার, মাওঃ আঃ হান্নান প্রমুখ।

পিএফজির লক্ষ উদ্দেশ্য উদার অসম্প্রাদায়িক ,বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে রূপসা পিএফজির সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে সমাজের অগ্রগতি ও শান্তি শৃংখলা রক্ষায় কাজকরা।

পিএফজির পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বক্তারা বলেন সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে রুপসা এলাকায় সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার লক্ষে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

কর্মপরিকল্পনা মধ্যে রয়েছে ২১জানুয়ারি ২০২৫ তারিখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে শিয়ালী কলেজে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে মতবিনিময় সভার আয়োজন করা।

এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা অঞ্চলে ফিল্ড কো-অরডিনেটর মোঃ আবু তাহের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট