1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় তারুণ্যর উৎসব পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রূপসায় তারুণ্যর উৎসব পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যর উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব,তারুণ্যর ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা,যুব সমাবেশ,আন্ত স্কুল ও আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন,পুষ্টি বিষয়ক কর্মশালা,নিউট্রিশন অলিম্পিয়াড ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ জানুয়ারি দিনব্যাপি রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী। দিনব্যাপি অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এবং রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।

বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার, তথ্য বিষয়ক কর্মকর্তা দিলশানারা, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, যুব প্রতিনিধি নাজিম উদ্দীন, ছাত্র প্রতিনিধি আশিক ইকবাল, ফাহাদ গাজী, তরিকুল ইসলাম, তামিম হাসান লিয়ন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট