1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ডিলারী সনদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

রূপসায় ডিলারী সনদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় ডিলারী সনদ বাতিলের প্রতিবাদে ওয়ার্ড পর্যায়ের ডিলারদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত দিনে বাংলাদেশ  সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রান্তিক কৃষকদের দৌড়গোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে এবং কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে প্রতি ওয়ার্ডে একজন করে সাব ডিলার নিয়োগ দিয়েছিল। বর্তমান সরকারের শিল্প মন্ত্রণালয় সেই ডিলারদের ডিলারী সনদ বাতিল করে শুধু ইউনিয়ন পর্যায়ে ডিলার রাখার সিদ্ধান্ত নিয়েছে যে কারণে খুচরা সার বিক্রেতারা পথে বসার উপক্রোম হবে। অপর দিকে কৃষকের উৎপাদনে খরচ বৃদ্ধি পাবে তাছাড়া খুচরা সার বিক্রেতারা কৃষকের কাছে বাকিতে সার বিক্রি করে লক্ষ লক্ষ টাকার ধার দেনা রয়েছে এ সকল টাকা ডিলারদের ঘরে ফিরে যাবেনা বলে আশংকা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সারের ডিলার মোঃ মুছা শেখ, গাজী আঃ ছাত্তার, মেহেদী বিল্লাল, মনিশংকর রায়, আজিজুল মোড়ল, আঃ রউফ শেখ, আঃ জব্বার, ফিরোজ হোসেন পলাশ, ইমদাদুল হক, আজিজ মিনা, গোপাল মন্ডল, মিজানুর রহমান মোড়ল, মোঃ জালালুদ্দিন,  রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক, কামাল ঢালী, মোল্লা মোহাম্মদ আলী, সুভাষ হালদার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট