1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ঝুলন্ত শিশুর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা! - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
Coronavirus disease 2019 শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

রূপসায় ঝুলন্ত শিশুর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামানঃ খুলনায় রূপসার আইচগাতী ইউনিয়নের আইচগাতী উত্তর পাড়া এলাকায় ৭ বছরের একটি শিশুর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে উক্ত গ্রামের জলিল মীরের “স” মিল এলাকার আকবর গাজীর পুত্র ফয়সাল গাজী গতকাল সোমবার দুপুরে কাজ শেষে বাড়িতে ফিরে তার ছোট ভাই শাওন (৭) এর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ধারনা করা হচ্ছে কে বা কাহারা শিশুটিকে হত্যা করে উক্ত ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।

আইচগাতী ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, উক্ত শিশুটির পিতা খুলনাতে ইজিবাইক চালায় এবং মাতা মানুষের বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করে। শিশুটি বাড়িতে একা ছিলো পরবর্তীতে দুপুরে তার বড় ভাই মৃত দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। মৃত্যু রহস্য এখনো উদঘাটন হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট