
নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, (রূপসা): টুঙ্গিপাড়া ফিসের প্রোপাইটার মৎস্য ব্যবসায়ী নূর মোহাম্মদ টুলু বিশ্বাসের বড় পুত্র আবু বক্বর (২৫) দীর্ঘ ১ মাস জেল খেটে বাড়ী ফেরার পথে ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে রূপসা বাস স্ট্যান্ডের কাছে একটি স’মিলের সামনে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় , আবু বক্বর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার এই মাদকাসক্তির কারণে তিনি ১ মাস জেল খেটে বাড়িতে আসার সময় স্টোক করে মারা যায়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাকে এই নেশা থেকে দুরে রাখতে পারেনি। আবু বক্বরের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ব্যবসায়িক প্রয়োজনে তার পিতা বাগমারা (চর রূপসায় )ইকবাল মার্কেটের পাশে একটি বাড়ি ক্রয় করে সেখানে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ছেলেটি দুপুরের দিকে মিলের সামনে এসে ঝাঁকুনি দিয়ে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। নিহতের লাশ গোপালগঞ্জ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে আরও তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকাসক্তি একটি মারাত্মক সমস্যা, যা অনেক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আবু বক্বরের মৃত্যু একটি সতর্কবার্তা, যাতে আমরা মাদকাসক্তি থেকে দূরে থাকি এবং আমাদের পরিবার ও সমাজকে রক্ষা করি।#