1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপগঞ্জে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় ইউপি সদস্য সহ ৫জনের নামে থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ!

রূপগঞ্জে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় ইউপি সদস্য সহ ৫জনের নামে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি………………………….

রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জ উপজেলায়র চনপাড়া গ্রামে সিএনজি চালক আওলাদ হোসেনের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাঁধা দেয়ায় ওই সিএনজি চালকের স্ত্রী ও তার গর্ভবতী পুত্রবধূকে পিটিয়ে শ্লীলতাহানি করে। গতকাল শুক্রবার (৮ডিসেম্বর) রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ২নং গলিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওলাদ হোসেন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য শমশের আলী, আলী হোসেন, হেলাল উদ্দিন, আপন মিয়া, মিনারা বেগম ও শাহাবুদ্দিনকে নামীয়সহ অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। আওলাদ হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার নির্বাচনী প্রচারণা করেন তার মেয়ের জামাই রবিন মিয়া(২৮)। তাতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য শমশের আলী ও তার বাহীনির ১৫/২০ জন সদস্য একত্রে অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার রাতে বাড়ির দেয়াল ভেঙে হামলা চালায়। ঘরের টিভি, ফ্রিজ, সোকেজসহ সকল আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড়, চাল-ডাল ও কাঁচাবাজার লুটপাট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিলে আওলাদ হোসেনের স্ত্রী ও গর্ভবতী পুত্রবধুকে পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

এবিষয়ে ইউপি সদস্য শমশের আলী বলেন, তাদের সাথে আমার কোন বিরোধ নেই। আমি বা আমার কোন লোকজন তাদের বাড়িতে হামলা করেনি। তবে আওলাদের মেয়ের জামাই রবিনের আচরণে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাদের বাড়িতে হামলা করেছে । রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম সায়েদ বলেন, এরকম কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট