1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রুয়েটে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………………………

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) -এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে রুয়েটে নানান কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল সাড়ে ১০ টায় রুয়েট প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

এরপর বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেল সহ ‘৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মো. নাজমুল আলম। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট