1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুশ অগ্রযাত্রার মধ্যেই পূর্ব দোনেৎস্কে ভারী হামলা প্রতিহত করছে ইউক্রেন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রুশ অগ্রযাত্রার মধ্যেই পূর্ব দোনেৎস্কে ভারী হামলা প্রতিহত করছে ইউক্রেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : ইউক্রেন সোমবার বলেছে, তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনীর ৫৫টি  হামলা ব্যর্থ করেছে করে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির কথা স্বীকার করার একদিন পর তারা রাশিয়ার এসব হামলা প্রতিহত করার কথা জানালো। খবর এএফপি’র।

সপ্তাহান্তে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেকটি গ্রাম নভোবাখমুটিভকা দখল করে নেওয়ার দাবি করেছে। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইউক্রেন সেনাবাহিনী বলেছে, তারা নভোবাখমুটিভকার উত্তর ও পশ্চিমের বেশ কয়েকটি গ্রামে রুশ বাহিনীর ‘৫৫টি হামলা প্রতিহত করেছে’।

এসব গ্রামের মধ্যে ওচেরেতাইন গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে রোববার ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, গ্রামগুলো আদভিভকার কেন্দ্রের উত্তরে অবস্থিত। গত  ফেব্রুয়ারিতে রাশিয়ার সৈন্যরা এটি দখল করে নেয়। এরপর থেকে মস্কোর বাহিনী দোনেৎস্ক অঞ্চলের গভীরে ঢুকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট