1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রুয়েটে স্নাতক ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুয়েট প্রতিনিধি…………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর আসন্ন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ১ম বর্ষ/ লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩ মার্চ একযোগে নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

স্নাতক কোর্সের ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষাকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন ও লোকাল ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ক্যাম্পাস নিরাপত্তা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, আরএমপি নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়, ডিজিএফআই রাজশাহীর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, আরএমপি মতিহার বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. একরামুল হক পিপিএম, ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সদস্যগন, নিরাপত্তা শাখার কর্মকর্তাবৃন্দ, এনএসআই, সিটিএসবি ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।    #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট