1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ অনুষ্ঠিত হয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার। অদ্য বৃহস্পতিবার বিকেলে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এতে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধের ধরণ, বিগত ০১ বছরে বাংলাদেশে সংঘঠিত বিভিন্ন ধরণের সাইবার ক্রাইমের পরিসংখ্যান, সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে করণীয়, অভিযোগ দাখিলের পদ্ধতি এবং ভুক্তভোগীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া প্রতিবছর অক্টোবর মাসব্যাপি পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মকান্ড বিষয়ে অবহিত করা হয়। এবছরের সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হলো- ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের নবনিযুক্ত উপাচার্য এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী। সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) এর রাজশাহী বিভাগীয় ট্রুথ অ্যাম্বাসেডর প্রকৌ. জুনায়েদ আহমেদ। সহ রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সিসিএ ফাউন্ডেনের স্কিল ডেভেলপমেন্ট ও রিসার্চ সেলের সদস্য মোঃ আব্দুল মুনেম।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সবাই সচেতন হলেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব। সেই সাথে সাইবার বুলিং, ফিশিং, অনলাইন কেনাকাটায় প্রতারণা, অর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্থ চুরি, হ্যাকিং, তথ্য চুরি প্রভৃতি বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তি পরিসর থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। একই সাথে প্রতিবছর অক্টোবরে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনে যুক্ত হবার আহবান জানানো হয়।
সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগ ও সিরিজের এক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট