1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রুয়েটে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………………………….
নানান কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রবিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।

সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০ টায় ‘বঙ্গবন্ধু চত্বরে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকতা সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, মাস্টাররোল কর্মচারী সমিতি, বিভিন্ন হল ও রুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এরপর দুপুরে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এদিন বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি সমূহে অন্যান্যদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. রবিউল আওয়াল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।  ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট