1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুয়েট প্রতিনিধি………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদনের উপর এক সেমিনার আজ মঙ্গলবার সকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষণা সম্প্রসারণ দপ্তরের সেকশন অফিসার প্রকৌশলী মো. রাইসুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ৫৬ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে ২০২৩-২০২৪ অর্থবছরে তাদের গবেষণা প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। সন্ধ্যায় দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট