1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রুয়েটে কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আমেরিকার ঝঞঊগঢ৩৬৫ এর মধ্যে বুধবার সকালে কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এই কোলাবোরেটিভ মিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ঝঞঊগঢ৩৬৫ হল আমেরিকাভিত্তিক একটি অলাভজনক সংস্থা যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়৷ ঝঞঊগঢ৩৬৫ হলো এমন একটি প্লাটফরম যেখানে বিশ্বব্যাপী  শিক্ষার্থীদের সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত শেখানো হয়। এর প্রতিষ্ঠাতা হলেন আমেরিকার এমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স এন্ড অ্যাসট্রোনটিক্স বিভাগের অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী। এই প্লাটফরমটির মাধ্যমে বিশ্বব্যাপী ও বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কোলাবোরেটিভ মিটের মাধ্যমে ভবিষ্যতে রুয়েট এবং ঝঞঊগঢ৩৬৫ সায়েন্স, টেকনোলজী, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ে জ্ঞানর্চ্চার পারস্পরিক আদান-প্রদান করতে পারবে।

মিটে বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো ফারুক হোসেনের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন আমেরিকার এমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্স এন্ড অ্যাসট্রোনটিক্স বিভাগের অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী ইমতিয়াজ কামাল, রুয়েটের ইটিই বিভাগের সাবেক শিক্ষার্থী সুদিপ্ত।

কোলাবোরেটিভ মিটে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট