1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) নতুন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এর সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান (১)- কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্র-কল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হইল। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে উক্ত দায়িত্ব পালন করবেন। ইহা যোগদানের তারিখ থেকে কার্যকর হইবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাইবেন।

উল্লেখ্য যে, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) ১৯৯৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি) পুরকৌশল বিভাগ থেকে বি.এসসি ডিগ্রী অর্জন করেন। এবং ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হোন।   এছাড়াও তিনি এম.এসসি, পিএইড.ডি ও পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ডিগ্রী অর্জন করেন। রুয়েটে ইতিপূর্বে তিনি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, পুরকৌশল বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হল প্রভোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট