1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

রাসিক মেয়র লিটনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এর ম্যাচগুলো দর্শকদের জন্য উন্মুক্তের সিদ্ধান্ত বিসিবি‘র

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১২ মে ২০২৩…………………………………………………………

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ১৩, ১৫ ও ১৭ মে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এর মধ্যকার তিনটি ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন ইতিবাচক সিদ্ধান্তে বিসিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র।

 

বিসিবি‘র ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষদের কথা বিবেচনায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর অনুরোধের প্রেক্ষিতে আগামী ১৩ মে ৪র্থ ও ১৫ মে ৫ম ওয়ানডে এবং ১৭ মে টি-টুয়েন্টি টুর্নামেন্ট দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। স্টেডিয়ামের ১১নং গেট দিয়ে দর্শকরা প্রবেশ করতে পারবেন। প্রয়োজনে আরেকটি গেট খুলে দেওয়া হবে। দর্শকদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা থাকবে। খেলা দেখতে আগত নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষার্থীদের আইডি কার্ড সাথে রাখার অনুরোধ জানাচ্ছি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এর তৃতীয় ওয়ানডে ম্যাচ রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৪ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের যুবরা। দীর্ঘ প্রায় ১৩ বছর পর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও তা দর্শকদের জন্য উন্মুক্ত ছিল না। ফলে খেলা দেখা থেকে বঞ্চিত হয় রাজশাহীর হাজার হাজার দর্শকরা। এর পরিপ্রেক্ষিতে রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষের জন্য বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এর মধ্যকার তিনটি ম্যাচ দর্শকদের জন্য অনুরোধ জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট