1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের উদ্যোগে নগরীতে অসহায় ও দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ

রাসিক মেয়রের উদ্যোগে নগরীতে অসহায় ও দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক……………………………………………………
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার নগরীর ১৬নং ওয়ার্ডের মালদা কলোনী মাঠে ইফতার বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় শুক্রবার প্রায় ৫০০ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য মোখলেছুর রহমান কচি, মোঃ ইউনুস আলী, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের প্যানেল মেয়র-১ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, শাহ মখদুম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট