
প্রেস বিজ্ঞপ্তি, ১৩ সেপ্টেম্বর ২০২৬: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাসিক প্রশাসক বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাত্রীকালীন নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে নগরীর আলোকায়ন ব্যবস্থার উন্নয়নে সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি সতর্ক করে আরও জানান, কোনো অবস্থায় দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। সেবামূলক কার্যক্রম জোরদার করতে দ্রুত জোনভিত্তিক দায়িত্ব বন্টন এবং নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ রেজাউল করিম — প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন
সোহেল রানা — সচিব, রাসিক
আহমদ আল মঈন পরাগ — তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত)
এবিএম আসাদুজ্জামান সুইট — নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)
এছাড়াও সভায় সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলীবৃন্দ সহ বিদ্যুৎ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#