1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ১০টি চার্জার রিক্সা আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক-
রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর)  সকালে নগরীর নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত ব্যাটারী চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারায় ৭টি মামলা দায়ের করে ৪ জনের নিকট হতে ৪শত টাকা, ২জনের নিকট ৩শত টাকা আদায় করা হয় এবং ১জন ব্যক্তির নিকট ২শত টাকাসহ সর্বমোট ১২শ টাকা অর্থদন্ড আদায় করা হয়।  ২ জন ব্যক্তিকে অনাদায়ে ১দিন ও অপর একব্যক্তিকে ৩ দিন স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ১০টি ব্যাটারী চালিত চার্জার রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন,  রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো-চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুততম সময়ের মধ্যে ২০২৪-২০২৫ সালের  লাইসেন্স নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল বন্ধ করা হবে। অবৈধ লাইসেন্স বিহীন অটো-চার্জার রিক্সা আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট