1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের বিশেষ আয়োজন ‘শিশুদের জন্য ভালোবাসা’  প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাসিকের বিশেষ আয়োজন ‘শিশুদের জন্য ভালোবাসা’  প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………..

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ আয়োজন ‘শিশুদের জন্য ভালোবাসা’। বুধবার দুপুর ২টায় নগর ভবনের গ্রিন প্লাজায়  ‘শিশুদের জন্য ভালোবাসা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

এ সময় শিশুদের কেক খাওয়ান ও তাদের সঙ্গে নিয়ে ৭৬টি পায়রা উড়ান। এ সময় শিশু সহ সকলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ শুভ, শুভদিন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন’।

অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচচু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট