1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ব্যবসা অনুদান প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ব্যবসা অনুদান প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………..

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পেরও আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ব্যবসা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন নারী উদ্যোক্তাকে নগদ ১০ হাজার টাকা করে ব্যবসা অনুদান পদান করা হয়। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর ইসলাম তুষার বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক প্রচেষ্টায় নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন করতে সহায়তার অর্থ দিয়ে আয়বর্ধকমূলক কাজে বিনিয়োগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

ইউএনডিপির প্রজেক্ট এ্যাসোসিয়েট মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার রশিদুল ইসলাম। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা, সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার নেতৃবৃন্দসহ উপকারভোগী বিভিন্ন সিডিসির সদস্যগণ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট