1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাসিকের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………………….

রাজশাহী সিটি কর্পোরেশনের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনে সচিব দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজা।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের অধীন পার্ক ও বিনোদন কেন্দ্রসমূহের তালিকা উপস্থাপন করা হয়। সভায় কমিটির সদস্যগণ বিনোদন কেন্দ্রসমুহ পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের দিক নির্দেশনায় নগরীর সকল বিনোদন কেন্দ্রসমূহ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। সভায় শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের বিভিন্ন উন্নয়ন কাজ দ্রæত সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও দর্শনার্থীদের আকৃষ্ট করতে একুরিয়াম স্থাপন, পুকুরে রঙিন মাছ, শিশুদের বিনোদনের জন্য রাইড স্থাপন, পিকনিক স্পট স্থাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য ও রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ ফেরদৌসী, সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, কমিটির সদস্য সচিব রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, উপ-সচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের হোসেন, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের সুপারভাইজার শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট