1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাষ্ট্র সংষ্কার আন্দোলন ও জুলাই-৩৬ ফোরাম’র সভায় দেশে দ্রুত নির্বাচন দাবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন:                                                                              রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সুশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সংবিধানের সংষ্কার ও সমঝোতা সংলাপ বিষয়ক আলোচনা সভা। আয়োজন করেছে রাষ্ট্র সংষ্কার আন্দোলন ও জুলাই-৩৬ ফোরাম।  ‘বিজয় কি এবারও বেহাত হতে যাচ্ছে? সমঝোতা ব্যতীত সংবিধান সংষ্কার কি সম্ভব?’ শীর্ষক আলোচ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর ঘোড়ামারা এলাকায় অবস্হিত বরেন্দ্র মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের রাজশাহী বিভাগের সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী। সঞ্চালনায় ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ুম বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর ড. ইউনুস অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব প্রাপ্ত হন ঠিকই কিন্তু তিনি এদেশের গণমানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গনবিরোধী ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনার যে রুটিন ওয়ার্ক সেটাই করতে পারেন নি। অথচ, তার আসল দায়িত্ব ছিল বেশকিছু বিষয়ে দ্রুত সংষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্হা করা। কিন্তু এ সরকার তাতে ব্যর্থ হয়েছে।

সভা থেকে বলা হয় রাজনৈতিক দল ছাড়া দেশের সংবিধান সংষ্কার বা সংশোধন উচিত না। তাই দ্রুত নির্বাচন দিয়ে এই অন্তর্বতী সরকারের বিদায় নেওয়া উচিত। সভায় আইন শৃঙ্খলা বাহিনীর অকার্যকরতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংবিধান সংষ্কার, নির্বাচনের প্রস্তুতির পূর্বে রাজনৈতিক সংলাপ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরিকরণ, পরিবেশে নদী ও ভূ-গর্ভস্হ পানি ব্যবস্হাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ প্রদান করেন বক্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রচার সমন্বয়ক সৈয়দ আবুল হাসিব, রাজশাহী মহানগর সমন্বয়ক এ্যাডভোকেট হাসনাত বেগ, গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট এনামুল হক সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট