1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন মা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন মা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন একজন মা। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা একটার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম দেন মেরিনা আক্তার (২৮ )। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যোজাত নবজাতক পাঁচজনই ছেলেসন্তান। তারা সুস্থ আছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে প্রসববেদনা উঠলে দুপুর ১২টায় মেরিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করান। এরপর সিজারের মাধ্যমে পাঁচটি সন্তান জন্ম দেন মেরিনা ।

পারিবারিক সূত্র জানায়, মেরিনা আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছির শ্রীরামপুর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল মজিদ। তিনি মালয়েশিয়া প্রবাসী। মজিদ-মেরিনা দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে- সুমাইয়া (১০) ও সুরাইয়া (৬)। দুই বোন পেলো নতুন পাঁচ ভাই।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি মেরিনার। পাঁচ নবজাতক পেয়ে খুশি পরিবারের সদস্যরা।

এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকে রোগীর স্বজনরা ভিড় করেন নবজাতকদের একনজর দেখার জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, পাঁচ নবজাতক এখন পর্যন্ত সুস্থ আছে। তাদের ও মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট