1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রামপাল উপজেলা নির্বাচনে ৩টি পদে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইকরামুল হক রাজিব, নিজস্ব প্রতিবেদক…………………………………….

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের মত বাগেরহাট রামপাল ও বইছে নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা থেকে চলাফেরার পথে সর্বত্র আলোচনায় গুরুত্ব পাচ্ছে, কে হচ্ছেন রামপালের নতুন উপজেলা চেয়ারম্যান। আর এবারের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় উপজেলা পরিষদ নির্বাচন এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ রামপালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা (সংরক্ষিত ) ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর মোট ১২ জন প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখা কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ,বর্তমান চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা রামপাল উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এস এম জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান ও জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল হক লিপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মোল্যা মাসুদ বিল্লাল কাবির ,রামপাল উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান ও মেহেদী হাসান মিন্টু।

মহিলা (সংরক্ষিত ) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ হোসনেয়ারা মিলি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়েরা খাতুন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার জানান, আগামী (৮ই মে) প্রথম ধাপে রামপাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলা মোট ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এবার ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৩০৩ জন। তারমধ্যে ৬৮ হাজার ৬১২ জন পুরুষ ও ৬৯ হাজার ৬৯১ জন নারী ভোটার। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা (সংরক্ষিত ) ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট