1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাবি ভিসি মুক্ত, পুলিশ-র‌্যাব-বিজিবির যৌথ অভিযান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………..

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটাবিরোধী আন্দোলনকারীদের সরাতে পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান শুরু করেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ অভিযান শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থান করছিলেন।অন্যদিকে পুলিশ, র‌্যাব ও বিজিবি প্যারিস রোডে অবস্থান নিয়েছে।

অভিযানের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভিসি স্যারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে পুলিশ, বিজিবি, র্যাব যৌথ অভিযান চালিয়েছে। স্যারকে অবমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযানের অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে জানিয়েছিলাম ভিসি স্যার অবরুদ্ধ। তখন ওপর মহল থেকে অভিযানের অনুমতি দেয়। হলে অভিযান চালানো হবে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, আজ কোনো হলে অভিযান চালানো হবে না। আগামীকাল পর্যন্ত শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হয়েছে। আজকে পুলিশ মোতায়েন করে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট