1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাবি আইইআর এর পরিচালক হলেন ড. আকতার বানু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রাবি আইইআর এর পরিচালক হলেন ড. আকতার বানু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর প্রফেসর ড. আকতার বানুকে ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এই নিয়োগ দেন।

নবনিযুক্ত পরিচালক ইতোমধ্যে দায়িত্বে যোগ দিয়েছেন। প্রফেসর আকতার বানু রাবি মনোবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৪ ও ১৯৯৫ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে তিনি প্রভাষক হিসেবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন।

তাঁর বেশ কিছু গবেষণালব্ধ প্রবন্ধ দেশ-বিদেশে জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি পরিচালকের দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট