1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

রানীশংকৈলে পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলা বিএনপির প্রয়াত দুই নেতার স্মরণে শোকসভা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে ।

৭ জুলাই সোমবার সন্ধ্যায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রয়াত রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনুল হক মাস্টার ও সাবেক পৌর প্রশাসক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলমের স্মৃতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের নিকট সদস্য ফরম তুলে দেন। সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট