1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে ক্লাস ফাঁকি দিয়ে পঞ্চম শ্রেণীতে ‘ক্লাস পার্টি দিনভর চলল নাচ-গান ও আড্ডা  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রানীশংকৈলে ক্লাস ফাঁকি দিয়ে পঞ্চম শ্রেণীতে ‘ক্লাস পার্টি দিনভর চলল নাচ-গান ও আড্ডা 

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
# রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সারাদিন ‘ক্লাস পার্টি’ করার অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে নিয়মিত ক্লাস না নিয়ে, শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের নাচ-গান ও গল্প-গুজব করে সময় পার করার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় চলাকালীন সময়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো ধরনের পাঠদান করানো হয়নি। ক্লাসের পরিবর্তে শ্রেণী কক্ষেই আয়োজন করা হয় ‘ক্লাস পার্টি’। সারাদিন ধরে সেখানে উচ্চশব্দে গান-বাজনা, নাচ এবং গল্প-গুজব চলে। শিক্ষকরা ক্লাসে গিয়ে পাঠদান করানোর পরিবর্তে শিক্ষার্থীদের এই আয়োজনে মেতে থাকতে সহযোগিতা করেন, যার ফলে পুরো দিনটিই পড়াশোনা ছাড়া পার হয়।
এ বিষয়ে রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন:
ছাত্র-ছাত্রীরা নিজেরা ক্লাস পার্টির আয়োজন করেছিল, এই কারণে আজকে কোন ক্লাস নেওয়া হয়নি।
তবে জাতীয় কোনো বিশেষ দিবস বা সরকারি নির্দেশনা ছাড়া এভাবে স্কুল চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্টি করার কোনো নিয়ম আছে কি না—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। নিয়ম অনুযায়ী, জাতীয় কোনো প্রোগ্রাম না থাকলে কোনো অবস্থাতেই ক্লাস ফাঁকি দেওয়ার সুযোগ নেই।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোকাদ্দেস ইবনে সালামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন,ঘটনাটি যদি সত্য প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম এবিষয়ে আগামী মিটিংয়ে তুলে ধরা হবে । এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার কে জানান আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলবো ।
স্কুল চলাকালীন সময়ে পাঠদান বন্ধ রেখে এভাবে আনন্দ-ফুর্তির নামে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করার ঘটনায় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকদের শাস্তির দাবি তুলেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট