1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজশাহীতে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু বেচাকেনা বন্ধ রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

 রাতের আঁধারে সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিদের ঠেলে পাঠিয়েছে বিএসএফ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই রাতের আধারে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করা  হয়।
বিজিবির বিভিষন বিওপির টহল দল আজ বুধবার খুব  ভোরে তাদের ঐ সীমান্তে আটক করে। ১৬ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যায়। এবং ৫/৬ বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতো। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। এরপর প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের হস্তান্তর করে।
পরে টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাড়াল চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে। আটক সবাই বাংলাদেশী নাগরিক। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরো জানান , আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নিতে গেমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট