1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

রাণীশংকৈল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ ও সাধারণ সম্পাদক কামাল 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা  দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন দিনাজপুর – ৩০ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ শে আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
 উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ও
সুধীজনরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
উক্ত নির্বাচনে ৯ টি পদে নির্বাচনের কথা থাকলেও আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় । সভাপতি পদে একাধিক প্রার্থী থাকার কারণে সাধারণ ভোটারদের নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদের  জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রদীপ সাহা আনারস প্রতীকে ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচন হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সুমন বসাক ছাতা  প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।  মোট ভোটার সংখ্যা  ২২৬ টি , ২ টি  ভোট বাতিল করা হয়।
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ- সভাপতি আনন্দ বসাক, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অমল বসাক, অর্থ সম্পাদক – সাগর কুমার সাহা, দপ্তর সম্পাদক- রেজাউল করিম, প্রচার সম্পাদক সুমন চন্দ্র রায়, কার্যকরী সদস্য বিপুল বসাক ।
ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার বেলাল উদ্দিন সরকার,  সহকারী প্রিজাইডিং অফিসার এনামুল হক ও পুলিং অফিসার কাজল রেখা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে ৯ জন বিজয়ী প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করেন। সুষ্ঠু সুন্দর এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রানীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী আহবায়ক হিসেবে কমিটির দায়িত্ব গ্রহণ করে তার মাধ্যমে এই ভোটগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট