1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈল থানায়  পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত   - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রাণীশংকৈল থানায়  পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ওসি আরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এএসপি (সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সিনিয়র সহ-সভাপতি নুর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী,পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- জামাত নেতা এনামুল হক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, যুবদল নেতা মো. ঈশা, নন্দুয়ার ইউপি বিএনপি সভাপতি জমিরুল ইসলাম, লেহেম্বা ইউপি বিএনপি সভাপতি শামসুদ্দোহা সামু ও সম্পাদক মো. মুসালিন, বাচোর ইউপি বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম ও সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, বাচোর ইউপি যুবদল সভাপতি আনসারুল ইসলাম, হাজ্বি সংগঠনের নেতা রবিউল ইসলাম, হোসেনগাঁও ইউপি বিএনপি সভাপতি মমতাজ আলী (মাস্টার), ধর্মগড় ইউপি বিএনপি সভাপতি আব্দুল হালিম, কাশিপুর বিএনপি সভাপতি হামিদুর রহমান,নন্দুয়ার ইউনিয়ন জামাতের আমির সিরাজুল ইসলাম,রাতোর জামাত সেকেটারি আব্দুর সবুর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা-কর্মী, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই বৃদ্ধির কথা তুলে ধরেন। এই সাথে তারা এলাকায় চুনোপুটিদের না ধরে অপরাধী রাঘব বোয়ালদের কে ধরার জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম তার বক্তব্যে সাংবাদিকদের হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতারের জন্যে দাবি জানান। ওসি তার বক্তব্যে পুলিশের তৎপরতা আরো বৃদ্ধির কথা উল্লেখ করেন। এই সাথে তিনি সাংবাদিকদেরকে হুমকি দাতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এএসপি তার বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টার কথা বলেন।এইসাথে তিনি এরপর ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ ডে করার ইচ্ছা ব্যক্ত করেন। সঞ্চালনা করেন এএসআই রহমতুল্লাহ রনি ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট