1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

রাণীশংকৈলে ১৬ই ডিসেম্বর পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি……………………………………………….

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার ২৯ নভেম্বর সকাল ১১ টায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, কৃষি অফিসার শহিদুল ইসলাম ও ডাঃ আব্দস সামাদ চৌধুরী।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতে ইউএনও স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শিক্ষিকা শামীমা আক্তার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মহান বিজয় দিবস সার্থকভাবে পালনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। ইউএনও তার বক্তব্যে বক্তাদের পরামর্শের উপর গুরুত্ব দেন। এইসাথে তিনি বিজয় দিবস সঠিক ও সুন্দরভাবে উদযাপনের সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট