1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে হোটেল কর্মচারীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাণীশংকৈলে হোটেল কর্মচারীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোটেল কর্মচারী এক যুবকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।  ৪ জুন বুধবার দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে ঘন্টাব্যাপী এ  মানববন্ধনে অংশ এলাকার প্রায় তিন শতাধিক  লোকজন।

মানববন্ধনে এলাকাবাসী লোকজনেরা জানান, এ এলাকার হোটেল ব্যবসায়ী জাহানারা’র অসামাজিক কাজে বাধা দেওয়ায় ঝাড়বাড়ি এলাকার নুর ইসলামের ছেলে লাল এর নামে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। লাল এলাকার শান্ত ভদ্র ছেলে,সে একজন হোটেল বয় , সল্পমুল্যে হোটেলে কাজ করে সংসার চালায়। জাহানারা এলাকার খারাপ প্রকৃতির নারী ,মিথ্যা মামলাবাজ যার ফলে লালের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ।

আমরা এলাকাবাসী এই উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনকে ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত অপরাধীর শাস্তি দাবি করছি । সেই সাথে লালের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান আমার ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটেছে আগে শুনিনি আজকে আপনাদের ( সাংবাদিকদের) মাধ্যমে জানতে পারলাম।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক বলেন, বিজ্ঞ আদালত থেকে তদন্তের আদেশ দিলে তদন্তের স্বার্থে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে মামলার বাদী জাহানারার সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের দেখে  এড়িয়ে যান তিনি ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট