1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতিসভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতিসভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার(ভূমি) মজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগম ওই দিবস দু’টি পালনে সরকারি নির্দেশাবলী পড়ে শোনান।সরকারি নির্দেশনা ও বিগত বছরের কর্মসূচির উপর ভিত্তি করে আলোচনায় অংশ নেন- বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন,এনসিপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও আবুল কাসেম, সহ-শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, ডিগ্রি কলেজ প্রতিনিধি অধ্যাপক আশরাফ আলী, থানার প্রতিনিধি এসআই আশরাফ আলী, শিক্ষিকা মেহবুবা আকতার স্নিগ্ধা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ও আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিসেস পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সফলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা নবাগত ইউএনওকে বিভিন্ন পরামর্শ দেন। ইউএনও পরামর্শসমূহ নোট করেন এবং দিবসদুটি যথাযথভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট