1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে বিল সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাণীশংকৈলে বিল সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রানীশংকৈল প্রতিনিধি:

পনেরো হাজার হেক্টর জমি বাঁচাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লোলতাই বিল সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৫ মে) বিকেলে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁ গোরকই- লোলতাই বিলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বিল সংস্কারের দাবিতে গঠিত কমিটির আয়োজনে শুভ শক্তি ইউনিটির সহযোগিতায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মেহেদী হাসান শুভ, নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, এসএমই কৃষক আলমগীর,কৃষক নুর মোহাম্মদ, জসিমউদদীন প্রমুখ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও লোলতই ব্রীজ থেকে গাজিরহাট ভন্ডগ্রাম ব্রীজ পর্যন্ত বিস্তৃর্ণ ৫ কিলোমিটার একটি বিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৯-২০২০ অর্থ বছরে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় লোলতাই খাল খনন করেন। এতে করে বিলের পানি খালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকরা বছরে আমন, বোরো ধান ও সরিষা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করতে পারছিলেন। কিন্তু খালের উপরে ব্যবহৃত রাস্তা পাকা না হওয়ায় মাটি পুনরায় খালে পড়ে যাওয়ায় খালটি বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় জলবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, লোলতাই বিলটি সংস্কার করে ক্যানেল তৈরি করলে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদের সুবিধা হবে। তাই খালটি পুনরায় খনন ও বিল পাড়ের ব্যবহৃত ধ্বসে যাওয়া রাস্তাটি পুনঃসংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট